জবিতে ভর্তি জালিয়াতি: ৩ শিক্ষার্থী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৭-১৮ সেশনে ভর্তি পরীক্ষায় টাকার বিনিময়ে অন্য শিক্ষার্থী দিয়ে প্রক্সি দেয়া চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ জনকে প্রক্সিতে জড়িত থাকার অভিযোগে পুলিশে সোপর্দ করেছে প্রশাসন।
আটককৃতরা হলেন- দিনাজপুর জেলার বীরগঞ্জের রাজু আহমেদ (লোক প্রশাসন), রংপুর কোতয়ালী থানার মো. আশিকুর রহমান (রাষ্ট্রবিজ্ঞান) এবং বাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের কালাম আহমেদ (ভূমি আইন ও ব্যবস্থাপনা)।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ সেশনের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় রাজু আহমেদ, মো. আশিকুর রহমান, কালাম আহমেদকে দুই লাখ টাকার বিনিময়ে প্রক্সি দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেয়ার অফার দেয় সাইদ নামে একজন। আটককৃতদের ভাষ্যমতে, সাইদের বাড়ি ঠাকুরগাঁ এবং সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র। তবে তাদের কথার তাৎক্ষণিক কোনও সত্যতা পাওয়া যায়নি। এদিকে তিনজনই নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করে আসছিল।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড করার সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা ও আইটি শাখার কাছে ছবি গরমিল পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ডে যে প্রক্সি দিয়েছে তার ছবি আর বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের জন্য আবেদন করেছে সেখানে অন্য শিক্ষার্থীর ছবি পাওয়া যায়। এসময় আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তারা প্রক্সির কথা স্বীকার করে। এসময় তাদের মোবাইল ও মূল সনদপত্র জব্দ করে বিশ্ববিদ্যালয়। পরে তাদের কোতয়ালী থানায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত রবিবার এলিন শেখ (লোক প্রশাসন) বিভাগের এক শিক্ষার্থীকে আটক করে কোতয়ালী থানায় সোপর্দ করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুর মোহাম্মদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির সাথে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করায় তিন শিক্ষার্থীকে কোতোয়ালী থানায় মামলা করে পুলিশে সোপর্দ করা হয়েছে।’
বিষয়টি জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘আমাদের কাছে এখনও তিনজন শিক্ষার্থী এসে পৌঁছায়নি। হয়তো এখন এজাহার লিখতেছে। তবে প্রক্টরের সাথে তিনজনের ব্যাপারে কথা হয়েছে।’
পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু মামলা হয়েছে তাই তাদরেকে কোর্টে চালান দিতে হবে। সেখানে থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড নেয়া হতে পারে। এ ছাড়া এলিন শেখকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।’
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed