Main Menu

কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ২টায় চন্দরপুর-সুনামপুর ব্রীজের নীচে উজান থেকে ভেসে আসে তীরে আটকে থাকে। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এস আই তপন কান্তি দাশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক শিবলী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্রিজ দিয়ে চলাচলকারী লোকজন লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে লাশটি লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিক ভাবে ধারনা করা হয় ২০ থেকে ২৫ দিন পূর্বে মহিলাকে হত্যা করা হয়েছে। তিনি জানান, মহিলার বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে ছিল সালোয়ার কামিজ। শরীরের অধিকাংশ গলে যাওয়ায় কিছু অনুমান করা যাচ্ছে না।
লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেলের মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed