Main Menu

জাফর ইকবালের ওপর হামলা : শাবির নিরাপত্তাকর্মী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে দায়িত্বরত অবস্থায় কোম্পানির গার্ড (প্রহরী) মোঃ খালেকুজ্জামানকে আটক করেছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। তার গ্রামের বাড়ি অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলের এলাকা সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে।
মঙ্গলবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের তিন তলা থেকে তাকে আটক করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমদ জানান, বিষয়টি আমাকে দেড় ঘণ্টা আগে জানানো হয়েছিল। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রধান ফটকে দায়িত্বরত প্রহরী মোঃ ইউনুস জানান, একটা কালো গাড়িতে করে চারজন তাকে নিয়ে যায়।
কোম্পানির গার্ড সূত্রে জানা যায়, গ্রন্থাগার ভবনের তিন তলায় ২জন এবং চতুর্থ তলায় ৩ জন দায়িত্বপালন করেন।
গত শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাবি ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুল। এরপর জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর ছাত্ররা ফয়জুলকে আটকে মারধর করে। পরে তাকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়। রবিবার (৪ মার্চ) দুপুরে জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় শাবির রেজিস্ট্রার ইশফাকুল হোসেন জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন।

Share





Related News

Comments are Closed