শাবি শিক্ষকদের দুই ঘন্টা কর্মবিরতি পালন
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন তার সহকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ডাকে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতির পালন করা হয়। সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস।
সকাল ১১টার আগেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন বিভাগের শিক্ষকরা জড়ো হয়ে কর্মবিরতি শুরু করেন।
কর্মবিরতি চলাকালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যক্কারজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই মিলে কীভাবে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারি সেই ব্যবস্থা নিশ্চিত করব।
“হামলার ঘটনায় একটি তদন্ত কমিটি হয়েছে। এই কমিটিকে অতি দ্রুত তদন্তের ফলাফল দিতে বলব। বিচারিক ব্যাপারটা সরকার আইনানুগভাবে দেখবে। তবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভেতরের ব্যাপারটা দেখব।”
শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ হাসানুজ্জামান বলেন, এই হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে। এ ধরনের হামলা মুক্তচিন্তা চর্চা ও মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত।
“আমরা এ ঘটনার মূল হোতাদের বের করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি।”
গত শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে এক তরুণ ছুরি নিয়ে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালায়। হামলার পরপরই ফয়জুল নামে ওই তরুণকে ধরে ফেলে শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ ঘটনায় ফয়জুলের মামা-চাচা ও বাবা-মাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার সন্ত্রাস দমন আইনে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করে।
Related News
কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূRead More
সিলেটে নিখোঁজ বৃদ্ধের মরদেহ চট্টগ্রামে উদ্ধার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফতেহপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া আব্দুলRead More



Comments are Closed