কমলগঞ্জে এক হাজার কার্টুন নকল ঘি আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে রং, পোল্ট্রি খাদ্য ও ভূষি মিশ্রিত মধুব্র্যান্ড এর বারো মশলা তৈরিতে নিন্ম মানের খোলা, নকল পন্য ও উন্মুক্ত স্থানে মশলা তৈরি করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক হাজার কার্টুন নকল ঘি সহ মালামাল জব্দ করা হয়েছে। রোববার বিকাল ৩টায় শমশেরনগর বাজারের খাদ্য গোদাম সংলগ্ন বিসমিল্লাহ ফুড প্রোডাক্ট ফ্যাক্টরীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, দীর্ঘদিন যাবত বিএসটিআই অনুমতি ব্যতীত রং ও ক্যামিকেল মিশ্রিত মধু ব্র্যান্ড রুস্টের সস ও হিরো ঘি, ভিআইপি ঘি তৈরি ও বিভিন্ন কোম্পানীর পন্য নকল করে কম দামে বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী অভিযান চালিয়ে এসব ভেজাল, ক্যামিকেল মিশ্রিত নিন্মমানের মশলা এবং ঘি ও সস তৈরির রং মিশানো পণ্য পাওয়া যায়। পরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময়ে ফ্যাক্টরির মালিককে পাওয়া যায়নি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক বলেন, রং মিশানো ও ভেজাল পণ্য সামগ্রী পাওয়া গেছে। তাছাড়া ঘি তৈরির এক হাজার কার্টুনসহ ভেজাল মালামাল জব্দ করা হয়েছে। ফ্যাক্টরির মালিককে না পাওয়ায় জরিমানা করা যায়নি। তবে এ বিষয়ে মামলা দায়েরের জন্য পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দিয়েছি।
Related News
কমলগঞ্জে চা বাগান ও বস্তির বেকার নারী শ্রমিকরা নিয়োজিত ঝুঁকিপূর্ণ কাজে
Manual2 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: চা শিল্প ও বস্তি এলাকার বেকার নারী শ্রমিকরা বৈষম্যমূলকRead More
শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতেRead More



Comments are Closed