ওসমানীনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ২৩টি দোকান ভস্মিভূত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে অগ্নিকান্ডে ২৩টি ব্যবসা প্রতিষ্টান পুড়ে ছাই হয়েছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার তাজপুর বাজারে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
তাজপুর বাজার কমিটি, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে তাজপুর বাজারে সবজি বিক্রেতাদের জন্য সরকারি ভাবে নির্মিত সেডে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পার্শ্ববর্তী ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও এর আগেই মালামাল ও নগদ টাকাসহ ছোট-বড় ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। বাজার পরিচালনা কমিটির হিসেব অনুযায়ী এ অগ্নিকান্ডে সরকারি-বেসরকারি অবকাঠামো, ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নগদ টাকাসহ ১ কোটি ১১ লাখ ১১ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন জানিয়েছে তাজপুর বাজার পরিচালনা কমিটি।
এদিকে বুধবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ব্যবসায়ীদের নগদ ৫ হাজার টাকা হারে সহযোগীতা প্রদানের আশ্বাস দিয়েছেন।
ব্যবসায়ী জুনেদ আহমদ বলেন, এ অগ্নিকান্ডে আমার প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি একেবারে নিঃস্ব হয়ে পড়েছি।
তাজপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুহেল মিয়া জানান, এ অগ্নিকান্ডের ঘটনায় শুধু ব্যবসায়ীদের প্রায় ৩১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়েছেন। আমরা ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে উপজেলা প্রশাসন বরাবরে একটি লিখিত আবেদন করেছি।
তাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানাজার ফজলুল হক বলেন, রাত সোয়া ১টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে দু’টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্যা বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed