৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্কঃ ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ কর্মকমিশন (পিএসসি)। এতে ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হয়েছেন।
পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বুধবার বিকেলে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। পিএসসি চেয়ারম্যান জানান, ১৬ হাজার ২৮৬ জন ৩৮তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন। তারা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
৩৮তম বিসিএসে রেকর্ড ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন। গত বছরের ২৯ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেয়ার প্রায় দুই মাসের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed