Main Menu

বাথরুমে পড়ে গিয়ে ওপারে পাড়ি জমান শ্রীদেবী

বৈশাখী নিউজ ডেস্ক : শ্রী-হীন বলিউড। রবিবার ভোর রাতে বলিউডকে অপূর্ণ করে চলে গেছেন কিংবদন্তি নায়িকা শ্রীদেবী। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শ্রীদেবীর মৃত্যুতে শোকাহত দেওর সঞ্জয় কাপুর। তিনি জানিয়েছেন, শ্রীদেবীর কোনও হার্ট অ্যাটাকের ইতিহাস ছিল না। হৃদরোগজনিত কোনও সমস্যাই ছিল না তার।

হার্ট অ্যাটাকের সময়ে বাথরুমে ছিলেন শ্রী দেবী। ফলে কাউকে ডাকতেও পারেননি। কারণ দরজা ভিতর থেকেই বন্ধ ছিল। বনি কাপুর যতক্ষণে ঘুম থেকে উঠে স্ত্রীর খোঁজ করেছেন, ততক্ষণে শ্রীদেবীর দেহ নিথর হয়ে গেছে।

প্রসঙ্গত, মোহিত মারওয়ার বিয়েতে কাপুর পরিবারের সবাই উড়ে গিয়েছিলেন দুবাই। অনুষ্ঠান শেষে অন্যান্যরা ফিরে এলেও বনি কাপুর, শ্রীদেবী ও ছোট মেয়ে খুশি সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। কয়েকদিন কাছে পিঠে কোথাও থেকে বেড়িয়ে আসার কথা ছিল। কে জানত, শ্রীদেবী সেই রাতেই পড়বেন এক অনিঃশেষ যাত্রায়, যেখানে একাই যেতে হয়।-এবেলা

Share





Related News

Comments are Closed