সুনামগঞ্জে জামায়াত নেতাকর্মী সন্দেহে গ্রেফতার ৬
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ সদর উপজেলায় গোপন বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মী সন্দেহে ৬ জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকেলে জেলহাজতে প্রেরণ করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হল, সদর উপজেলার জর্জরিয়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মোহাম্মদ হোসাইন, একই গ্রামের মৃত মালু মিয়ার ছেলে ইয়াসিন আলী, মতৃ মনির উদ্দিনের ছেলে আব্দুর রহিম, খাইয়ারগাও গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে শমসের আলী, রাজানগর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে সাইদুর রহমান, পৌর শহরের পশ্চিম হাজী পাড়ার বসির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের জর্জরিয়া গ্রামের জামায়াত নেতা আলী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের সাথে থাকা আরো বেশ কয়েকজন পালিয়ে যায়। এসময় তাদের কাছে কিছু লিফলেট পাওয়া যায়। সুনামগঞ্জ ডিবি পুলিশের ইন্সপেক্টর কাহি মুক্তাধির হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকার বিরোধী বৈঠক করছে এমন সংবাদ পেয়েই অভিযান চালাই। এসময় ৬জন কে গ্রেফতার করি। তাদের সাথে থাকা অন্যান্য লোকজন পালিয়ে যায়।
অন্যদিকে আটককৃতদের পক্ষে স্থানীয় লোকজন বলেন, সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়েরকে প্রধান অতিথি করে শুক্রবার স্থানীয় মীরেরচর গ্রামস্থিত ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার ৫০তম ইসলামী মহাসম্মেলনকে সামনে রেখে দাওয়াতি কার্যক্রমের প্রস্তুতির সময়ে পুলিশ ভূল তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করেছে। আটককৃতরা চরমোনাই পীরের ভক্ত মুরীদান ছাড়াও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কর্মী সমর্থক। এর মধ্যে মোহাম্মদ হোসেন একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকুরী করেন। তারা কেউই জামাতের রাজনীতির সাথে জড়িত নন বলেও এলাকাবাসী চ্যালেঞ্জ করেন।
সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, গ্রেফতারকৃত জামায়াতের ৬জন নেতাকর্মীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed