Main Menu

জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজন (২৭) ও মুক্তা (২৬) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শহরের রশিদপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজন মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখীরপাড়া গ্রামের রেহান আলীর ছেলে। অন্যদিকে মুক্তা (১৬) একই গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজন জানান, জামালপুর পৌরসভার দেড়শ বছরপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি রাত সাড়ে ১২টার দিকে শেষ হয়। ওই অনুষ্ঠান শেষে রাজন ও মুক্তা তারা দুই বন্ধু বাড়ি ফিরছিলো। পথিমধ্যে শহরের রশিদপুর ব্রিজ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তারা মারা যায়।

জামালপুর সদর থানার ওসি মো. নাসিমুল ইসলাম জানান, শুক্রবার ভোরে রাস্তার পাশে দুইজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। লাশ দুটির ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed