রাত ১টায় অনশন ভাঙ্গলেন আবেদ রাজা
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ৫ বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে শুরু করা অনশন সোমবার রাত ১টায় ভঙ্গ করেছেন বিএনপি কেন্দ্রীয় সদস্য এডভোকেট আবেদ রাজা। কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগমের মধ্যস্থতায় তিনি অনশন ভাঙ্গেণ বলে সেখানকার সাংবাদিকরা জানিয়েছে।
এর আগে সোমবার বিকালে কুলাউড়া থানা পুলিশ উপজেলা সদরের উছলাপাড়া এলাকা থেকে বিএনপি‘র স্থানীয় ৫ নেতা কর্মীকে গ্রেফতার করে। তারা হচ্ছে-আবু সুফিয়ান (৩২), মুহিবুর রহমান(৪৮), মোহাম্মদ আলী শামীম(৩০), গৌরাঙ্গ দে (৩০) ও এম আই মওদুদ (২২)।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান মিছিলের প্রস্তুতি এবং শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে বিএনপি‘র কেন্দ্রীয় নেতা এডভোকেট আবেদ রাজা কুলাউড়া স্বাধীনতা স্মৃতিসৌধ চত্বরে একা অনশন কর্মসূচি শুরু করেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed