Main Menu

সিলেটে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সিলেট নগরীর বন্দরবাজারের কোট পয়েন্টে আওয়ামীলীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। কিছুক্ষণ সংঘর্ষ চলার পর বিএনপি নেতা-কর্মীরা পিছু হটতে বাধ্য হয়। এতে পুলিশসহ অন্তত ১০জন আহত হয়। এছাড়া কয়েকটি গাড়ি ভাংচুর হয়। পরে নগরীর কোর্ট পয়েন্ট এবং বন্দরবাজারে অবস্থান নেয় সরকারদলীয় নেতা কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার রায় ঘোষণার পর পরই বেলা ৩টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের নেতৃত্বে সিলেট জজ কোর্ট এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি জেলা পরিষদ এলাকায় আসার পর বিএনপিপন্থী আইনজীবীরাও একটি মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ ও আওয়ামীলীগের ধাওয়ায় বিএনপিপন্থী আইনজীবীরা পিছু হটতে বাধ্য হয়। পরে সরকারি দলের নেতা-কর্মীরা কোর্ট পয়েন্ট দখলে নিয়ে সমাবেশ করে। এছাড়া সরকারদলীয় আরেকটি গ্রুপ বন্দরবাজার পয়েন্টে অবস্থান নেয়।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান নগরীর কোর্ট পয়েন্টে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে শামিম আহমদ নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরোও চারজন আহত হয়েছেন বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed