সিলেটে পরিচ্ছন্নতার কাজে ‘জেট এন্ড সাকার’ মেশিন সংযোজন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পরিচ্ছন্নতা কাজে এবার নতুন মেশিন সংযোজন করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। ‘জেট এন্ড সাকার’ নামের এই মেশিন দিয়ে ঘন্টায় ৯ টন আবর্জনা পরিষ্কার করা যাবে। ৮ কোটি মূল্যে মেশিন ক্রয় করেছে সিলেট সিটি কর্পোরেশন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নগরীর চৌহাট্টায় নতুন এই মেশিনের উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। মেয়র বলেন, ঢাকার পর সিলেটেই প্রথম এই মেশিন আনা হয়েছে। এই প্রযুক্তিতে শহরের ড্রেনগুলো দ্রুত পরিষ্কার করা যাবে। এতে জলাবদ্ধতা ও মশার উপদ্রব কমবে বলে মন্তব্য করেন মেয়র আরিফ।
সিসিক সূত্র জানায়, নৌ-বাহিনীর তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড মেশিনটি দেশে এনেছে। ইতালির তৈরি নতুন প্রযুক্তির এই মেশিন দিয়ে বন্ধ হয়ে যাওয়া ড্রেনগুলো দ্রুত পরিষ্কার করা যাবে। মেশিনটি এক ঘন্টায় একসাথে ৯টন আবর্জনা অপসারণ করতে পারবে বলে জানিয়েছেন প্রকল্পের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এহসান আহমদ। বর্ষা বা যে কোন সময় কাভার্ড ড্রেনের কোথাও আবর্জনা আটকে পানি চলাচল বাধাগ্রস্ত হলে এই মেশিন দিয়ে দ্রুত তা পরিষ্কার করা যাবে। মেশিনটি প্রথমে শক্ত হয়ে জমে থাকা আবর্জনা চুর্ণবিচূর্ণ করে সাকার দিয়ে টেনে ট্যাঙ্কারে নিয়ে আসবে। পরে ট্যাঙ্কের পানি অপসারণ করে শুধু আবর্জনা ধরে রাখা হবে বলে জানান তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, কাউন্সিলর রাজিক মিয়া, আব্দুল মুহিত জাবেদ, দৈয়দ তৌফিকুল হাদি, দেলওয়ার হোসেন সজিব, সহকারী প্রকৌশলী তানভীর আহমদ প্রমুখ।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed