Main Menu

ফরিদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার চৌরাস্তার তমিজউদ্দিন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত সবাই অটোরিকশার যাত্রী।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পাঁচকুল মালিগ্রামের সাকেন শেখের ছেলে আবুল হোসেন (৩৫), ভাঙ্গার বামুনডাঙ্গার মিজানুর শেখ (৪০) ও ভাঙ্গা পৌর এলাকার খালেদা বেগম (২৫)।

তবে অন্যদের পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।

ভাঙ্গা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে’।
তিনি বলেন, বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে। সেটি আটকে পুলিশ বিভিন্ন সড়কে টহল জোরদার করেছে।

Share





Related News

Comments are Closed