খালেদার আইনজীবী সানাউল্লা মিয়া আটক
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামিপক্ষের আইনজীবী সানাউল্লা মিয়াসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে নরসিংদীর শিবপুর কারারচর মিলগেট এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের আটক করে।
বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবা এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সানাউল্লা মিয়া নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের নিয়ে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানানোর জন্য সড়কে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ তাকেসহ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়।’
তবে এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এরআগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় সামনে রেখে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশে সকাল নয়টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে যাত্রা শুরু করেন খালেদা জিয়া।
তার গাড়িবহরে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, বরকতউল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।
খালেদা জিয়া সিলেট পৌঁছানোর পর বিকেলে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি আরো জানান, বিএনপি চেয়ারপারসন মাজার জিয়ারত করেই ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed