Main Menu

ওসমানীনগর ও বিশ্বনাথে ৫ বিএনপি নেতা-কর্মী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর থেকে রোববার রাতে ৫ বিএনপি নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া ছাড়াও আটক অন্যরা হচ্ছে- অলংকারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাব আলী মেম্বার, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি’র নেতা আব্দুস শহিদ (সাবেক মেম্বার) ও অলংকারী ইউনিয়ন যুবদল নেতা আবু সুফিয়ান। থানার এসআই বিনয় চক্রবর্তী তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসমানীনগরে বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: এহিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মো: শহীদুল্লাহ।
সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সিলেট সফর উপলক্ষে দলের নেতা-কর্মীদের মধ্যে ভীতির সঞ্চার করতে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আজ সোমবার সিলেট সফরে আসছেন খালেদা জিয়া।

Share





Related News

Comments are Closed