গোলাপগঞ্জে ছাত্রদল-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার গোডাউন রোডের কদমতলীতে এ ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রোববার বিকেলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে মিছিল বের করে ছাত্রদল। এসময় বাধা দিলে পুলিশ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানান তারা।
এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। এছাড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সুফিয়ান আহমদ খান, ছাত্রদল কর্মী রায়হান আহমদ, ফয়েজ আহমদ, জাহাঙ্গীর আহমদকে আটক করে।
গোলাপগঞ্জ মডেল থানার এএসআই শংকর দেবনাথ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশৃংঙ্খলা ঠেকাতে পুলিশ তাদের বাধা দিয়েছে। এসময় ছাত্রদল কর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাটিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ আব্দুন নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed