Main Menu

বীর মুক্তিযোদ্ধা এমএ বাছিতের দাফন সম্পন্ন

গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেট জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ বাছিত (৭৫) শনিবার ভোররাত ৪টায় সিলেট নগরীর মীরাবাজার আগপাড়ার নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্না —– রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। ওইদিন বাদ যোহর মীরাবাজার আগপাড়া জামে মসজিদে প্রথম জানাজা ও দ্বিতীয় জানাজা বাদ আসর মরহুমের নিজ গ্রাম গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী উত্তরভাগ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্য একেএম ফজলুল হক শিবলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার আলহাজ¦ শফিকুর রহমান, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জানাজার পর তাঁকে পারিবারিক গুরুস্থানে দাফন করা হয়।
এদিকে সিলেট জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ বাছিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি এক শোক বার্তায় বলেন এমএ বাছিত ছিলেন একজন ত্যাগী রাজনীতিবিদ ও দেশ দরদী জনসেবক। তার মুত্যুতে দলের ও সমাজের অফুরন্ত ক্ষতি হলো যা পুষে নেয়ার নয়। শিক্ষামন্ত্রী মরহুমের পরিবার পরিজনের সাথে টেলিফোনে কথা বলে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

Share





Related News

Comments are Closed