বিশ্বনাথে জাপা নেতা শাহীন মিয়ার ইন্তেকাল
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির অন্যতম নেতা মীর শাহীন মিয়া (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…….রাজিউন)।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এদিন রাত ৮টায় বিশ্বনাথ দারুল উলূম কামিল মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হবে।
মীর শাহীন মিয়া উপজেলার মুফতিরগাঁও গ্রামের মকবুল মিয়ার পুত্র। তিনি স্বপরিবারে দীর্ঘদিন যাবৎ এখানে বসবাস করে আসছেন।
মৃত্যুকালে তিনি বাবা, স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
« খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে সিলেটে বিএনপির মিছিল (Previous News)
(Next News) বীর মুক্তিযোদ্ধা এমএ বাছিতের দাফন সম্পন্ন »
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed