Main Menu

সিলেট নগরীতে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মিরাবাজারে ট্রাকচাপায় পথচারী এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। শনিবার বেলা ১টার দিকে হযরত দাদাপীর (র.) মাজারের সম্মুখে এ ঘটনা ঘটে। নিহত ফারুক মিয়ার (৭০) বাড়ি বি.বাড়িয়া জেলার নাসির নগরে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে তামাবিলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পন্যবোঝাই একটি ট্রাক ওই বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার মরদেহউদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে মর্গে প্রেরণ করে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গৌছুল হোসেন সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ মর্গে প্রেরণ করে এবং ঘাতক ট্রাক আটক করে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed