Main Menu

৫ ফেব্রুয়ারি সিলেট আসছেন খালেদা জিয়া

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের পর এবার সিলেট সফরে আসছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগামী ৫ ফেব্রুয়ারি সোমবার বিএনপি চেয়ারপার্সন সড়ক পথে সিলেটে আসবেন বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
তিনি জানান, শনিবার সকাল সোয়া ১০টার দিকে দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিলেট সফরসূচি চূড়ান্ত হয়েছে। খালেদা জিয়া ওই দিন হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন। তিনি ওই দিন সিলেটে রাতযাপন করবেন বলে জানান আলী আহমদ।
এদিকে, খালেদা জিয়ার সিলেট আগমনের সংবাদ পেয়ে উজ্জীবিত দলের নেতা-কর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দলের নেতা-কর্মীরা বিষয়টি ব্যাপক হারে প্রচার করছেন।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গত ১ ফেব্রুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সিলেট সফর করে দুই আউলিয়ার মাজার জিয়ারত করেন। তারা ওইদিন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা দেন।
সোমবার

Share





Related News

Comments are Closed