Main Menu

বিএনপির প্রশিক্ষণ সম্পাদক আটক

বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকালে তাকে আটক করা হয় বলে দলটির মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ব্রেকিংনিউজকে জানিয়েছেন।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও এ তথ্য নিশ্চিত করেছেন।

সাংবাদিকদের রিজভী বলেন, ‘বিকাল সাড়ে ৪টায় আমি খবর পেলাম, আমাদের দলের জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনকে টঙ্গি থেকে ঢাকায় ফেরার পথে উত্তরার কাছ থেকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেছে।’

শনিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠকের আগে কেন্দ্রীয় কমিটির এই সদস্যকে এই আটক সরকারের ‘ফ্যাসিবাদী চরিত্র’ উন্মোচন করেছে বলে দাবি করেন রিজভী।

Share





Related News

Comments are Closed