‘সরাসরি ব্যাংকে চলে যাবে পেনশনের টাকা’
বৈশাখী নিউজ ডেস্ক : সরাসরি ব্যাংকে চলে যাবে পেনশনের টাকা- এখন থেকে পেনসনভোগীকে আর এ অফিস সে অফিস ছোটাছুটি করতে হবে না বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল বৃহস্পতিবার সকালে সবিচালয়ে ‘পেনশন সংক্রান্ত পাইলট’ প্রকল্পের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘দেশের পেনশন ব্যবস্থার সর্বশেষ সংস্কার হয়েছিল ১৯৮৩ সালে। আজ যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা যুগান্তকারী। এখন থেকে পেনশন ওঠাতে ছোটাছুটি করতে হবে না।’ এ প্রকল্পের ফলে পেনশনভোগীদের ভোগান্তি দূর হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
এ প্রকল্পের আওতায় ৫৭ জন পেনশনভোগী তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার এসএমএস পান। পর্যায়ক্রমে সকল পেনশনভোগীকে এ প্রকল্পের আওতায় আনা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম অনুষ্ঠানে বলেন, ‘পেনশনের পেপার ঠিক করতে দীর্ঘ সময় অফিসে বসে থাকতে হয়। পেনশনের পেপার নিয়ে দেরি করলে শাস্তির ব্যবস্থা করারও সুপারিশ করা হয়েছিল এক সময়। এখন সে বিড়ম্বনা দূর হবে।’
অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী জানান, প্রাথমিকভাবে ৫৭ জন পেনশনভোগীর জন্য এ পাইলট প্রকল্প শুরু হয়েছে। পেনশনের জন্য এজি অফিস বা ব্যাংক- কোথাও যেতে হবে না তাদের। যখন ইচ্ছা টাকা তুলতে পারবেন।
দেশে পেনশনভোগীর সংখ্যা বর্তমানে ৬ লাখ ৫৭ হাজার ২১২ জন জানিয়ে অর্থসচিব বলেন, একটি পেনশন অফিস করার জন্য জনপ্রশাসনে প্রস্তাব দেওয়া হয়েছে। ধীরে ধীরে সব কাজই অনলাইনে নিয়ে আসা হচ্ছে।
Related News
লিটারে ১০ টাকা বেড়েছে মিল্কভিটা দুধের দাম, নেপথ্যে যে কারণ
বৈশাখী নিউজ ডেস্ক: বাজারে মিল্কভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে।Read More
দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশেRead More



Comments are Closed