‘আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে জাপা’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত শেষে তিনি প্রচারণা শুরু করেন।
হুসাইন মোহাম্মদ এরশাদ এর সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের ডিরেক্টর ও জুবেদা গ্রুপ অব ইন্ড্রাস্টির চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেত্রী তানজিনা মোমিন আহমদ ঝিনু।
এসময় তাঁর সাথে ছিলেন জাপা’র কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের, জাপার মহাসচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি সহ জাপার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে সিলেটে শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি বলেন ‘জাতীয় পার্টি তত্ত্বাবধায় সরকারে বিশ্বাস করেনা, এ কারণে সংবিধান অনুযায়ী নির্বাচন চান তারা। আর এই নির্বাচনে ৩০০ আসনেই দলের প্রার্থী দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।’
এর আগে বেলা পৌনে ২টায় হেলিকপ্টার যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান এরশাদ। সেখান থেকে সরাসরি শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে দরগাহ এলাকায় রওয়ানা হন। সোয়া দুইটায় তিনি মাজারে এসে প্রবেশ করেন। সেখানে দোয়া ও ফাতেহা পাঠ করেন তিনি। মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন।
পরে শাহপরান (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। জিয়ারতের পর সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ শেষে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। বিকেলে হেলিকপ্টার যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed