বিয়ানীবাজারে মাকে গলা কেটে হত্যা করলো ছেলে
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে ছয়মুন বিবি (৫৫) নামে এক মহিলাকে গলা কেটে হত্যা করেছে তার প্রবাস ফেরত ছেলে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ছুরিসহ অভিযুক্ত কামাল হোসেনকে (২৮) আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার এবং কামালকে আটক করে থানায় নিয়ে যায়।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের কামারগ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছয়মুন বিবি ওই গ্রামের তাহির আলী সুন্দরের স্ত্রী। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জননী। ছয়মুন বিবির ২য় পুত্র কামাল। ঘাতক কামাল দুই সপ্তাহ পূর্বে সৌদি আরব থেকে দেশে আসে।
স্থানীয়রা জানান, দেশে ফেরার পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মার সাথে ঝগড়া হতো কামালের। বুধবার বিকেলে ঝগড়ার একপর্যায়ে সে মাকে মারতে উদ্যত হয়। এসময় ছয়মুন বিবি দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলে কামাল তাকে ঝাঁপটে ধরে ছুরি দিয়ে গলায় আঘাত করে। এসময় প্রচন্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সময় মায়ের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ঘাতক কামাল স্থানীয়দের উপরও আক্রমণের চেষ্টা চালায়। পরে সে নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে ঘরের অভ্যন্তরে বাসের ছাঁদের উপর উঠে পড়ে। খবর পেয়ে চাঁরখাই ফাঁড়ির পুলিশ গিয়ে ঘন্টাখানিক চেষ্টা চালিয়ে ঘাতক ছেলে কামালকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ আটক করে।
চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, ঘাতক পুত্র কামাল হোসেন মানসিক রোগী। প্রায় ১৫দিন পূর্বে সে সৌদি আরব থেকে দেশে আসে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী জানান, খবর পেয়ে বিয়ানীবাজার থানা ও চারখাই পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানিক চেষ্টা চালিয়ে ঘাতক ছেলেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ আটক করেছে এবং নিহত ছয়মুন বিবির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed