Main Menu

মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

বৈশাখী নিউজ ডেস্ক: সীতাকুন্ড অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূবার্ভাসে আরও বলা হয়, দেশের উত্তরপশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭.৯ ডিগ্রি এবং সর্বনিম্ন রাজারহাট ৭ ডিগ্রী সেলসিয়াস।

Share





Related News

Comments are Closed