প্রেমের টানে ৩ সন্তানের জননী ঢাকা থেকে গোলাপগঞ্জে
বৈশাখী নিউজ ডেস্ক : প্রেমের টানে তিন সন্তানের জননী ঢাকা থেকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন রায়গড় গ্রামে ছুটে আসেন। তারা দীর্ঘদিন থেকে মোবাইল ফোনে প্রেম করে আসছিল বলে জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- গত বুধবার পুরান ঢাকা এলাকার খোকন চন্দ্র সিংহের স্ত্রী ৩ সন্তানের জননী সীমা সিংহ (৩৫) ঢাকাদক্ষিন গ্রামের মৃত ইরফান আলীর পুত্র বদরুল ইসলামের (২৯) কাছে প্রেমের টানে চলে আসেন।
সীমাকে না পেয়ে তার পরিবারের লোকজন ঢাকা কতোয়ালী থানায় গত বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরী করেন বলে জানান স্বামী খোকন চন্দ্র সিংহ।
এ দিকে রবিবার (২৮ জানুয়ারি) মোবাইলে সীমার অবস্থান সিলেটের গোলাপগঞ্জে নিশ্চিত হয়ে ঢাকাদক্ষিন অপু ভিলায় সীমার পরিবারের লোকজন তাকে নিতে আসেন।
এ সময় বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী জড়ো হন। তখন বদরুল ও সীমার পরিবারের লোকজনের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয়। পরে থানা পুলিশ খবর পেয়ে প্রেমিক যুগলকে থানায় নিয়ে আসে।
পুলিশের জিজ্ঞাসাবাদে বদরুল ও সীমা দু’জনে স্বামী স্ত্রী দাবি করে। সীমা জানায় সে নোটারী পাবলিক এর মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহন করে সীমা সিংহ নাম পরিবর্তন করে সীমা ইসলাম রাখে।
বদরুলকে ছেড়ে পরিবারের সাথে যেতে সীমাকে বারবার অনুরোধ করে তার পরিবারের লোকজন। কিন্তু সে (সীমা) তা অবজ্ঞা করে বলে আমার নব বিবাহীতা স্বামী বদরুলকে ছেড়ে তোমাদের সাথে আমি যাব না। এসময় সীমা সিংহের কলেজ পড়ুয়া মেয়ে কান্না জড়িত কন্টে মায়ের পায়ে জড়িয়ে ধরে বলে মা তুমি আমাদের সর্বনাশ করোনা।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে জানান- বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে সীমা তার পরিবারের সাথে যেতে একবার রাজি হয় একবার রাজি হয়না। এ রিপোর্ট লেখা পর্যন্ত দু’জনই থানায় ছিলেন।-খবর উত্তরপূর্ব
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed