Main Menu

কমলগঞ্জে ট্রাক-মোটরসাইলকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী আহত

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক ট্রাক-মোটরসাইলকেল মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হযেছেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আদমপুর সড়কের তিলকপুর মাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নুরুল ইসলামের স্ত্রী গুরুতর আহত হন।

নিহত নুরুল ইসলাম কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মহরম আকীর ছেলে। গুরুতর আহত সালমা বেগমকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ট্রাকচালক আকল মিয়াকে ট্রাকসহ (ঢাকা মেট্রো ট ১১-৪১৬০) আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed