প্রখ্যাত অভিনেত্রী সুপ্রিয়া দেবী আর নেই
বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী সুপ্রিয়া দেবী মারা গেছেন।
শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
সুপ্রিয়া দেবীর মৃত্যুতে বাংলার স্বর্ণযুগের আরেক অধ্যায় শেষ হয়ে গেল। তার মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা এক টুইট বার্তাায় বলেন, তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
১৯৫২ সালে উত্তম কুমারের বিপরীতে সিনেমায় অভিষেক হয় সুপ্রিয়া দেবীর। সোনার হরিণ, শুন বরনারী, উত্তরায়ণ, সূর্যশিখা, সাবরমতী, মন নিয়ে-এর মতো অনেক ছবিতে উত্তম কুমারের বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন সুপ্রিয়া। অভিনয় জীবনে পদশ্রী পদকস বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন তিনি।
১৯৩৫ সালের ৮ জানুয়ারি সুপ্রিয়া দেবীর জন্ম। মাত্র ৭ বছর বয়সে অভিনয় শুরু তার। দীর্ঘ ৫০ বছর ধরে ভারতীয় বাংলা সিনেমা জগতে কাজের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশেও রয়েছে তার অগনিত ভক্ত।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed