জামিনে মুক্ত তৈমুর খন্দকার
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন।
এর আগে দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ ও নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ পৃথকভাবে দুটি মামলায় তৈমুর আলম খন্দকারের জামিন মঞ্জুর করেন।
তৈমুরের পক্ষের আইনজীবী তার মেয়ে ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার জানান, হাইকোর্টের বিচারক মো. রেজাউল হক ও খুরশীদ আলম সরকারের বেঞ্চে একটি মামলার শুনানি শেষে জামিন প্রদান করেন।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সহ সভাপতি সাখাওয়াত হোসেন খান জানান, দুটি মামলার মধ্যে হাইকোর্ট থেকে একটি ও নারায়ণগঞ্জ জেলা জজ আদালত থেকে অপর মামলায় তৈমুর আলম খন্দকারের জামিন মঞ্জুর হয়।
এর আগে গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১টায় নারায়ণগঞ্জ আদালতপাড়ার বাইরে থেকে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed