বিশ্বনাথে স্বামীর হাতে স্ত্রী খুন
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে স্বামী হেলাল মিয়ার হাতে লুবনা বেগম (২৮) নামের এক গৃহবধু খুন হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথ সদর ইউনিয়নের জানাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লুবনা বেগম দুই সন্তানের জননী। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী হেলাল মিয়া। সে জানাইয়া গ্রামের মৃত হাজী জহুর আলীর পুত্র ও বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক।
জানা গেছে, প্রায় ১০ বছর পূর্বে উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মরহুম জহুর আলীর পুত্র হেলাল মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের ওয়াহিদ আলীর মেয়ে লুবনা বেগম। হেলাল-লুবনার দাম্পত্য জীবনে আল-আমিন নামের ৯ বছরের এক পুত্র সন্তান ও নাজিফা বেগম নামের সাড়ে ৩ বছরের এক কন্যা সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তানদের নিয়ে নিজের পৈত্রিক বাড়ির পরিবর্তে কখনও মামার বাড়ি কিংবা কখনও শ্বশুর বাড়ি কিংবা কখনও অন্যান্য আত্নীয়-স্বজনদের বাড়িতে বসবাস করে আসছেন হেলাল মিয়া।
বৃহস্পতিবার দুপুরে হেলাল মিয়ানিজের পৈত্রিক বাড়িতে আসেন এবং স্ত্রীকে ফোন করে শশুর বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসতে বলেন। স্বামীর ফোন পেয়ে মা-ভাইকে সাথে নিয়ে স্বামীর বাড়িতে আসেন লুবনা। এরপর বিকেল আনুমানিক ৩টায় স্ত্রী, সন্তান, শাশুড়ি ও শালাকে নিয়ে বেড়াতে যান পার্শ্ববর্তি চাচাত ভাই নূর মিয়ার বাড়িতে। সেখানে যাওয়ার পর লুবনার ভাই রাসেলের সাথে নিজের পুত্র আল-আমিনকে সাথে দিয়ে সিগারেট আনার জন্য বাজারে পাঠায় হেলাল। আর অন্যান্য সময়ের মতো স্ত্রীকে ডেকে নিয়ে চাচাত ভাইয়ের পরিত্যাক্ত ঘরে যান হেলাল।
আর পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে হাত বেঁধে লুবনার গলা কেটে ডেগার হাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান হেলাল মিয়া। এলাকাবাসী ডেগার হাতে হেলালের পালিয়ে যাওয়া দেখে পেছন থেকে ডাকলেও কোন সাড়া দেয়নি সে। দীর্ঘ সময়ে হেলাল-লুবনা চাচাত ভাইয়ের পরিত্যক্ত ঘর থেকে বসত ঘরে ফিরে না আসায় তাদেরকে ডাকতে যান হেলালের আত্নীয়রা। সেখানে গিয়ে তারা দেখতে পান গলা কাটা অবস্থায় লুবনার দেহ পড়ে আছে। আর সেখানে হেলাল নেই। এরপর আত্নীয়-স্বজনরা লুবনাকে নিয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দ স্বামীর হাতে স্ত্রী খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারণে স্বামী তার স্ত্রীকে খুন করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধারালো অস্ত্র দিয়ে গলায় কুপিয়ে লুবনা বেগমকে খুন করা হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed