Main Menu

নায়করাজের ৭৭তম জন্মদিন আজ

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাকের ৭৭তম জন্মদিন আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি)। এ দিনটিকে বিশেষভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক ও শিল্পী সমিতি।

১৯৪২ সালের ২৩শে জানুয়ারি পশ্চিম বঙ্গের দক্ষিণ কোলকাতার টালিগঞ্জে জন্ম এই অভিনেতার। সপ্তম শ্রেণিতে মঞ্চ নাটকে অভিনয় দিয়ে হাতখড়ি তাঁর অভিনয় জীবনের।

বেহুলা, নীল আকাশের নিচে, আগুন নিয়ে খেলা, আলোর মিছিল, এতটুকু আশা, নাচের পুতুল, রঙবাজ, পিচঢালা পথ, অশিক্ষিতের মত চলচ্চিত্রে যে প্রিয় মুখ বাংলাদেশের মানুষ দেখে এসেছে, তিনি নায়করাজ রাজ্জাক।

বিগত শতাব্দীর ছয় দশকের মাঝামাঝি ১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে এদশের চলচ্চিত্রে তার অভিষেক হয় রাজ্জাকের।

১৯৭৭ সালে পা রাখেন পরিচালনায় আর প্রথম সিনেমা ‘অনন্ত প্রেম- সুপার-ডুপার হিট। তাঁর পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র আয়না কাহিনী মুক্তি পায় ২০১৪ সালে।

চলচ্চিত্রের বরেণ্য পরিচালক ও প্রযোজক চিত্রনায়ক রাজ্জাক ২০১৭ সালের ২১ আগস্ট  মারা যান। তবে তিনি অমর হয়ে আছেন বাঙলা সিনেমার দর্শকদের হৃদয়ে।

Share





Related News

Comments are Closed