Main Menu

শাবিতে ছাত্রী হলে চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার ভোর ৫টায় হলের তিনতলার ছাদের দরজার গ্রিল কেটে চোরেরা ঢুকে ৪০১ ও ৪০২নং কক্ষের ভেন্টিলেটর দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে নেয়। হলের ওই দুই কক্ষ থেকে চারটি ল্যাপটপ ও দুইটি মোবাইল নিয়ে চোরেরা বাইরে থেকে দরজা আটকে দিয়ে চলে যাওয়ার সময় পাশের রুমের এক ছাত্রী দেখে ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করলে ছাদ দিয়ে নেমে চোরেরা পালিয়ে যায়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করার সিদ্ধান্তও নেয়া হয়েছে।
কমিটির সদস্যরা হলেন, অধ্যাপক এজেডএম মঞ্জুর রশিদ, প্রক্টর জহির উদ্দিন আহমেদ এবং সিরাজুন্নেছা চৌধুরী হল প্রভোস্ট শরিফা ইয়াসমিন। প্রয়োজনে কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed