নবীগঞ্জে ঝুকিঁ নিয়ে সাঁকো পারাপার হচ্ছে হাজারো মানুষ
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার একটি অবহেলিত জনপদের নাম দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রাম। সদরঘাট গ্রামের মধ্যবর্তী বিজনা নদীর উপর শত বছর ধরে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে ওই গ্রামের অবহেলিত মানুষকে। জনপ্রতিনিধিদের আশার বানী শুনতে শুনতে অসহায় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। তাই গ্রামবাসী মিলেমিশে নিজ উদ্যোগে কয়েক বছর ধরে নিজেদের মধ্যে চাঁদা তুলে পারাপার হওয়ার জন্য একটি বাঁশের সাঁকো নির্মান করেন। এখন পর্যন্ত উপজেলার দেবপাড়া ইউনিয়নের অবহেলিত সদরঘাট গ্রামের শত শত স্কুল, কলেজ, মাদ্রাসার পাশাপাশি জনসাধারণের জীবনের ঝুঁকি নিয়ে একটি বাঁশের সাঁকোর উপর দিয়ে চলাফেরার বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির দৃষ্টিতে পড়েনি। অন্যদিকে বাঁশের সাঁকোর উপর দিয়ে চলাফেরা করতে প্রতিনিয়তই নানা সমস্যার মুখোমুখি হতে হয় স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের। বর্ষাকালে নদীটির উপর দিয়ে পানিতে যখন ভরপুর তখনই উপজেলার বাঁশডর, তেরাপাশা, কালাভরপুর, বানুদেব, বালিদ্বারা সহ সদরঘাটের দিন মজুর কৃষকদের নৌকা দিয়ে পারাপার হতে হয়। পেটের আহার নিবারণের জন্য শত কষ্ট অপেক্ষা করেও কৃষি নির্ভরশীল মানুষগন পারি দিতে হয় বড় বড় হাওরে।
এব্যাপারে সদরঘাট গ্রামের খালিক মিয়া জানান, প্রতিদিন ঝুকিঁর মধ্য দিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা এ সাকোঁ দিয়ে চলাচল করতে হয় । এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন ভোক্তভোগী এলাকাবাসী।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed