দক্ষিণ সুরমায় তীর খেলার সামগ্রীসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ‘তীর শিলং’ জুয়া খেলার সামগ্রীসহ তিন যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকাও জব্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- দক্ষিণ সুরমার আব্দিতপুরের মোবাশ্বির আলীর ছেলে লেবু মিয়া (২৯), একই থানার আদিত্তপুরের মকলু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩২) ও জেলার ওসমানীনগর উপজেলার তাজপুরের আহমদ আলীর ছেলে নাঈম হোসেন (২৪)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আব্দুল ওয়াহাব জানান, ‘আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ ১ হাজার ৫০ টাকা জব্দ করা হয়েছে। তাদের সাথে থাকা আরো ২-৩ জন জুয়াড়ি পালিয়ে যায়।’
আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed