পলিথিন ব্যাগ উৎপাদনকারীদের শাস্তি দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাত করণ ও ব্যবহারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের দাবি জানিয়েছেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। শনিবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের সংগঠনের নেতারা এ দাবি জানান।
বক্তারা পলিথিন শপিং ব্যাগ ও টিস্যূ ব্যাগের উৎপাদন ও ব্যবহার বন্ধে আইন কঠোভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরকে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান।
পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ, কাগজের ব্যাগ ও ঠোংগা ইত্যাদি সহজলভ্য করা ও এগুলো ব্যবহারে জনগণকে উদ্ধুদ্ধ করতে সরকারের কাছে দাবি জানান তারা।
পরিবেশ আন্দোলনের নেতারা টিস্যু ব্যাগ তৈরির কাঁচামাল আমদানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।
মানববন্ধনে পবা’র সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সোবহান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, মো. সেলিম, প্রকল্প কর্মকর্তা তানভীর মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed