Main Menu

কক্সবাজারে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কক্সবাজার শহরের একটি বাসা থেকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ূয়া জানান, শহরের গোলদীঘির পাড় এলাকায় সুমন চৌধুরীর (৫০) বাসা থেকে স্বামী-স্ত্রীসহ দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সুমন চৌধুরীর লাশ ঘরে ফ্যানের সাথে ঝুলছিল। খাটের মধ্যে শোয়া অবস্থায় পাওয়া গেছে তার স্ত্রী বেবি চৌধুরী, পাঁচ বছরের কন্যা সন্তান অবন্তিকা চৌধুরী এবং তিন বছরের কন্যা জ্যোতি চৌধুরীর লাশ। সুমন চৌধুরী স্ত্রী-সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

ওসি আরও জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, খাবারের সঙ্গে বিষ দিয়ে তাদের হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed