ডোমারে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রংপুর জোনাল অফিসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান সহিদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন- ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের হেড অব ডিভিশন মাহবুব আলম, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোহাম্মদ ইসমাইল পাভেল, ডোমার পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরন্নবী, ডোমার কেন্দ্রের এজেন্ট ইনচার্জ শাকিল আহমেদ প্রমূখ।
ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সেবা সমূহ হচ্ছে, হিসাব খোলা, জমা ও উত্তোলন, বৈদেশিক রেমিটেন্সের অর্থ প্রদান, ইউনিলিটি বিল পরিশোধ, যে কোন শাখায় টাকা স্থানান্তর, বিইএফটিএনের মাধ্যমে অন্য ব্যাংকে টাকা স্থানান্তর, অ্যাকাউন্ডের ব্যালান্স জানা, ক্লিয়ারিং চেক গ্রহন, ক্ষুদ্র ও কৃষি বিনিয়োগ প্রদান ও কিস্তি সংগ্রহ, চেকবই, ডেবিট ও ক্রেডিট কার্ড প্রদান, ইন্টারনেট ব্যাংকিং সেবা, এম ক্যাশের হিসাব খোলা ও লেনদেন, মোবাইল টপআপ, বীমা প্রিমিয়াম সংগ্রহ, সরকারের সামাজিক নিরাপত্তা প্রোগ্রামের নগদ অর্থ প্রদান। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন ভাতা প্রদান করা হবে এই এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed