নারায়ণগঞ্জে গণপিটুনিতে ‘দুই ডাকাত’ নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় দুই ডাকাতের মৃত্যু হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় আরও ৪-৫ জন গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার ভোরে উপজেলার মুসাপুর ইউনিয়নের বালিগাও এলাকায় এ ঘটনা ঘটে।
বন্দর থানার ওসি মো. আবুল কালাম জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রফিক মুন্সী নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাত সদস্যরা জিনিসপত্র লুট করে চলে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের সবাই জড়ো হন।
তিনি জানান, এক পর্যায়ে ডাকাত পড়ার কথা মাইকে ঘোষণা করা হয়। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে দুইজনকে পিটুনি দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
Related News
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে এমপি নজরুল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয়Read More



Comments are Closed