২০ হাজার টাকায় জাবিতে ক্লাস!
আসিফ আল-মামুন,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীর বিরুদ্ধে জাবির শিক্ষার্থী না হয়েও বিশ্ববিদ্যালয়ে ক্লাস,পরীক্ষা ও হলে অবস্থানের অভিযোগ প্রমাণিত হয়েছে।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম মুফসেনা ট্বাকিয়া, সে শেরপুর জেলার নালিতা বাড়ির মৃত মোস্তাফা আহম্মেদের মেয়ে। তার দেয়া তথ্য মতে, সে সি ইউনিটে (কলা ও মানবিক অনুষদ) মুক্তিযোদ্ধা কোটায় অপেক্ষামান ছিলো। সে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে রোল নং ২২৩৮ বলে পরিচয় দিতো।
বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও অধ্যয়ন বিভাগে চূড়ান্ত পরিক্ষায় না বসায় বিভাগের শিক্ষকরা মুফসেনার বিষয়টি ভালভাবে ক্ষতিয়ে দেখেন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিসের সূত্রমতে ২২৩৮ রোল নম্বরের শিক্ষার্থী ইনিস্টিটিউড অব ইনফরমেশন টেকনোলোজি অণুষদের। পরে বিভাগের সভাপতির অভিযোগের ভিত্তিতে মুফসেনাকে প্রক্টোর অফিসে জিজ্ঞাসাবাদে তার অভিযোগ প্রমানিত হয়।
প্রক্টর অফিসে দেওয়া স্বীকারোক্তিতে মুফসেনা উল্লেখ করে, আমি আমার অপরাধ স্বীকার করে নিচ্ছি। সাহেদ ইসলাম ওরফে আল আমিন (ভূগোল ও পরিবেশ, ৪২তম ব্যাচ) নামের এক শিক্ষার্থী ২০ হাজার টাকার বিনিময়ে জালিয়াতির মাধ্যমে আমাকে ভর্তি করিয়ে দেয়। কিন্তু আল আমিন তার অভিযোগ অস্বীকার করে।সে বলে ট্বাকিয়া তার পূর্ব পরিচিত কিন্তু তার ভর্তির ব্যপারে সে কোন প্রকার সহযোগীতা করেনি।
Related News
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More



Comments are Closed