ডিএনসিসিতে আ’লীগের মেয়র প্রার্থী আতিকুল
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে দলীয় মেয়রপ্রার্থী হিসেবে আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে গণভবনে ক্ষমতাসীন দলটির স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
আতিকুল বিজিএমইএর সভাপতি ছিলেন ২০১৩-১৪ মেয়াদে। এখন তিনি পোশাক খাতের শ্রম পরিস্থিতি ও পণ্যের মান উন্নয়নে গঠিত ‘সেন্টার অফ এক্সেলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ’-সিবাইয়ের সভাপতি।
নির্বাচন কমিশনের ষোষিত তফসিল অনুযায়ি নির্বাচনে প্রার্থিতার জন্য সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি।
রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২১ ও ২২ জানুয়ারি। প্রার্থিতা পাবার পর ২৯ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। এবং ২৬ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Related News
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে এমপি নজরুল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয়Read More



Comments are Closed