মহেশখালীতে দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ৪ পাইলট জীবিত উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর দুটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুই বিমানের চার পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মহেশখালী উপজেলায় বিমান দুটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমান দুটি রাডারের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিল। উদ্ধার হওয়া চার পাইলট রাজিব, আজিম, মনির ও শরীফ বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান পরিবর্তন ডটকমকে বলেন, ‘চারজন পাইলটকেই জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘তবে তারা সামান্য আহত হয়েছেন। সেটা খুব মারাত্মক না।’
আইএসপিআর পরিচালক আরও জানান, কক্সবাজারের মহেশখালীতে উড়ন্ত অবস্থায় দুটি প্রশিক্ষণ বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিধ্বস্ত হওয়ার পর বিমান দুটি দুই জায়গায় পড়ে। একটি মহেশখালীর পালপাড়ায় এবং অন্যটি কম্পনিয়া পাহাড়ি এলাকায় পড়েছে। বিধ্বস্ত বিমানে আগুন ধরে যায়।
বিমান বাহিনীর একটি সূত্র জানিয়েছে, বিধ্বস্ত ওই দুটি বিমানের পাইলটরা হলেন- গ্রুপ ক্যাপ্টেন শরীফ, স্কয়াড লিডার মনির, উইং কমান্ডার আজিম ও উইং কামান্ডার রাজীব।
দুর্ঘটনার পর পরই স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কক্সবাজারের মহেশখালীর পুটিবিলায় বাংলাদেশ বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed