Main Menu

বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহির মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় আহত মোরটসাইকেল আরোহী শফিক মিয়া (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার সদর ইউপির রাজনগর (মোল্লারগাঁও) গ্রামের মৃত আছমত আলীর ছেলে। মঙ্গলবার বেলা আড়াইটায় উপজেলার বিশ্বনাথ-জগন্নাথপুর-বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন এলাকাবাসী। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শফিক মিয়ার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রাজনগর (মোল্লারগাঁও) গ্রামের সুন্দর আলী।
জানা গেছে, ইউপি সদস্য ফজর আলী তার নিকট আত্বীয় শফিক মিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে উপজেলার আনিকা কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠান যান। বিয়ে অনুষ্ঠান শেষে বিশ্বনাথ বাজারে আসার পথে বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কে পিছন দিকে একটি নোহা মাইক্রোবাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে সড়কের ওপর ফেলে যায়। এসময় মোটরসাইকেল আরোহী দুইজন আহত হন।  স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, বিষয়টি আমাদের কেউ অবহিত করেননি। তবে খোঁজ নিয়ে দেখব।

Share





Related News

Comments are Closed