‘ফাইবার অ্যাট হোমে’র ক্যাবল কাটা পড়ায় ইন্টারনেটে ধীরগতি
প্রযুক্তি ডেস্ক: ইন্ট্যারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) অপারেটর ‘ফাইবার অ্যাট হোম’-এর ক্যাবল কাটা পড়ায় দেশের ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) রাতে প্রতিষ্ঠানটির চিফ স্ট্যাটেজিক অফিসার সুমন আহমেদ হাবিব বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সুমন জানান, ঈশ্বরদী-কুষ্টিয়া অংশে তাদের লাইনে কেবল কাটা পড়ায় গত দুই ঘণ্টা ধরে ইন্টারনেট ডাউন রয়েছে। সেখানে মেরামত কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, শিগগিরই লাইন ঠিক হবে, গতি ফিরে আসবে।
দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সংগঠন আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিমও আইটিসি ডাউন থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, বাংলাদেশে ছয়টি আইটিসি অপারেটর রয়েছে। এই অপারেটরগুলো ভারত থেকে দেড়শ ব্যান্ডউইথ নিয়ে আসে। এদের মধ্যে সবচেয়ে বড় অংশ আনে ‘ফাইবার অ্যাট হোম’। অন্য অপারেটররা জানিয়েছেন তাদের লাইন সচল রয়েছে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed