এমসি কলেজের ১৯৯২ ব্যাচের সিলভার জুবিলী রি-ইউনিয়ন সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: ঐতিহ্যবাহী এম সি (মুরারী চাঁদ) কলেজের ১৯৯২ ব্যাচের সিলভার জুবিলী রি-ইউনিয়ন সোমবার (২৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে- সকাল ৯ টায় এমসি কলেজ থেকে এক বর্ণাঢ্য র্যালি সিলেট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এরপর সকাল ১১টায় সিলেট শহরের লাক্কাতুড়াস্থ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মিলনায়তনে রাত ৮ টা পর্যন্ত মনোমুগ্ধকর অনুষ্ঠানমালা চলবে।
স্মৃতিচারণমূলক আলোচনা সভা, আপ্যায়ন, র্যাফেল ড্র, ক্রীড়ানুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমসি কলেজের সাবেক অধ্যক্ষ ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর হাসান ওয়ায়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও দৈনিক উত্তরপূর্ব’র সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী নাদেল।
এমসি কলেজের ১৯৯২ ব্যাচের সিলভার জুবিলী রিইউনিয়ন অনুষ্ঠানে সংশ্লিষ্ঠ সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলভার জুবিলী রিইউনিয়নের আহবায়ক মো. রেজাউল কিবরিয়া ও সদস্য সচিব মোস্তফা নকিব হাসান চৌধুরী বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed