খুলল বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু!
বৈশাখী নিউজ ডেস্ক : জনসাধারণের জন্য খুলে গেল বিশ্বের দীর্ঘতম গ্লাস ব্রিজ বা কাঁচের সেতু। চিনের হেবেই প্রদেশের শিজিয়াঝুয়াংয়ে অবস্থিত সেতুটি লম্বায় ৪৮৮ মিটার। আর চওড়ায় ২১৮ মিটার। পিংশান কাউন্টির হংগিয়াগু সিনিক এলাকায় দুটি খাড়াই পাহাড়ের ঢালের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে এই গ্লাস ব্রিজ।
ব্রিজটি তৈরি হয়েছে কাঁচের ১০৭৭টি আয়তকার শার্সি দিয়ে তৈরি করা হয়েছে ব্রিজটি। যার এক-একটি শার্সি ৪ সেন্টিমিটার করে চওড়া। কাঁচের শার্সিগুলির সব মিলিয়ে মোট ওজন কমপক্ষে ৭০ মেট্রিক টন।
পুরোপুরি কাঁচ দিয়ে তৈরি এই ব্রিজের চমক শুধু স্বচ্ছতাতেই নয়, রয়েছে আরও একটি বিশেষত্ব। এর উপর দিয়ে হাঁটতে হাঁটতে কেউ যখন ক্রমশ ব্রিজটির মধ্যস্থলের দিকে এগিয়ে আসবে, ততই হাল্কা দুলতে থাকবে ব্রিজটি।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed