সাভারে ‘বউ-শাশুড়ি মেলা’ বসছে মঙ্গলবার
সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের পি এইচ এ মাঠে আগামী মঙ্গল ও বুধবার (২৬ ও ২৭ডিসেম্বর) গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ‘বউ-শাশুড়ি ও বয়স্কমেলা’র আয়োজন করা হয়েছে। সবার জন্য উন্মুক্ত এ মেলা প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮ পর্যন্ত চলবে।
‘জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়েছে।’ মেলায় বউ-শাশুড়ি সম্পর্ক ও স্বাস্থ্য বিষয়ক বিশেষ নাটক মঞ্চস্থ হবে। এছাড়া বউ-শ্বাশুড়ির খেলাধুলা, দাদি-নাতি ও বয়ষ্কদের অংশগ্রহণে বিশেষ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।
আয়োজোকরা জানান, সমাজের আসল দুর্বলতা থেকে বের হয়ে আসার এক অসাধারণ প্রয়াস এই “বউ-শাশুড়ি ও বয়স্ক মেলা”।
এই মেলায় এলাকার গর্ভবতী নারী, বউ ও শাশুড়ি এবং বয়স্কদেরকে (৬০ বছরের অধিক) বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed