বিশ্বনাথে বাথরুম থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বাথরুম থেকে স্কুলছাত্র আরমান মিয়া (১২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দৌলতপুর (মোকামবাড়ি) প্রবাসী তারিফ মিয়ার বাড়ি থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়। সে নবীগঞ্জ থানার সমতিপুর গ্রামের আখন মিয়ার ছেলে। দীর্ঘ তিন বছর ধরে সে স্বপরিবারের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে দৌলতপুর (মোকামবাড়ি) যুক্তরাজ্য প্রবাসী তারিফ মিয়ার বাড়িতে বসবাস করে আসছে। সে উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য সমাপ্ত পিএসসি পরীক্ষা দিয়েছে। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। পরিবারের দাবি শিক্ষার্থী আত্বহত্যা করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থী আরমান আলী ঘরে থাকা বাথরুমে প্রবেশ করে। র্দীঘক্ষণ ধরে সে বাথরুম থেকে বের হচ্ছেনা দেখে পরিবারের লোকজন তাকে অনেক ডাকাডাকি করেন। পরে বাথরুমে ভেন্ডিলেটারের দিকে তাকিয়ে পরিবারের লোকজন দেখতে পান বাথরুমে থাকা টাওয়াল রাখার স্ট্যান্ডের সঙ্গে শিক্ষার্থী আরমান আলীর ঝুলন্ত দেহ। বাথ রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন পরিবারের লোকজন। এসময় তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে অবহিত করা হয়।
এব্যাপারে দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়। পরে বিয়ষটি আমি থানা পুলিশকে অবহিত করি।
নিহত শিক্ষার্থীর পিতা আখন মিয়া সাংবাদিকদের বলেন, আমার ছেলে আত্বহত্যা করেছে। তবে কি কারণে সে আত্বহত্যা করেছে তা জানা নেই।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, এখন ঘটনাস্থলে অবস্থান করছি। পরে বিষয়টি জানাচ্ছি।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed