Main Menu

ওসমানীতে ১ হাজার কার্টন সিগারেট জব্দ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১ হাজার কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।
বুধবার সকাল সাড়ে ৯টায় দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২২৮) থেকে নামানো মালামাল স্কেনিং করার সময় পরিত্যক্ত অবস্থায় বিদেশি সিগারেটের চালানটি আটক করা হয়। তবে, এঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে বিকেল তিনটায় ওসমানী বিমানবন্দরে সংবাদ সম্মেলন করেছে বিমানবন্দর কাস্টমস।

Share





Related News

Comments are Closed