সিলেটে মানববন্ধনে হামলা, শিক্ষক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রিকাবিবাজারে মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন শিক্ষক আহত হয়েছেন। পরে পুলিশি নিরাপত্তায় মানবন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকের নাম তৌহিদুল ইসলাম (৪৫)। তিনি নগরীর ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কলেজের প্্িরন্সিপাল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর রিকাবিবাজারের ইম্পালস টাওয়ার নিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করার প্রতিবাদে সকাল থেকে মানববন্ধনের জন্য সেখানে জড়ো হতে থাকেন প্রতারিত মানুষেরা। এসময় প্রতিপক্ষ সিরাজুল ইসলামের ভাড়া করা তিন চারজন সন্ত্রাসী আচমকা এসে শিক্ষক তৌহিদুল ইসলামের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে তাকে মারপিট করে পালিয়ে যায়। খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশি নিরাপত্তায় গ্রাহকেরা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে আহত শিক্ষককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ১১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইম্পালস টাওয়ারের জমি খ্রিষ্টান স¤প্রদায়ের। সেখানে ভুয়া নামজারির মাধ্যমে সিরাজুল ইসলাম টাওয়ার গড়ে তোলেন। টাওয়ারটি অর্ধনির্মিত থাকাবস্থায় একাধিক কোম্পানির নামে গ্রাহকদের কাছ থেকে টাকা তোলা হয়। প্রিন্সিপাল তৌহিদুল ইসলামের সাথে চুক্তি করে কলেজ ক্যাম্পাস করার জন্য টাওয়ারে কাজ করিয়ে নেওয়া হয় ৩০ লাখ টাকার। পরে প্রিন্সিপালকে ভয়ভীতি দেখিয়ে টাওয়ার থেকে বের করা হয়। এ নিয়ে মামলা দায়ের করেন ওই প্রিন্সিপাল। এদিকে, প্রতারিত আরো গ্রাহকেরা টাকার জন্য সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। কিছুদিন আগে ইম্পালস টাওয়ারে অবৈধভাবে করা সিরাজুল ইসলামের নামীয় নামজারি বাতিল করেন আদালত। কিন্তু এখনো সিরাজুল ইসলাম গ্রাহকদের হয়রানি করে চলেছেন। তাই গ্রাহকেরা এই প্রতারণার বিচার চান।
মানববন্ধনে বক্তব্য রাখেন পুলিশ লাইন লুসাই গীর্জা সমিতির চেয়ারম্যান জামির সাংগা লুসাই, ইনামুল হক চৌধুরীর (বীর প্রতীক) স্ত্রী মারিয়ান চৌধুরী, রিকাবিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি আলাউদ্দিন আহমদ, ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল মো. তৌহিদুল ইসলাম, প্রতারিত গ্রাহক শামসুল ইসলাম, আবদুল মালিক, ছিদ্দিকুর রহমান, দরছ মিয়া, আলিম উদ্দিন, এমএ সাত্তার প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে লামাবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই নজরুল ইসলাম বলেন,‘ ইম্পালস টাওয়ার নিয়ে গ্রাহকদের সাথে মালিকপক্ষের বিরোধ দীর্ঘদিনের। সকালে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে হামলাকারীদের পায়নি। পরে গ্রাহকেরা মানববন্ধন করেছেন। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed